1. admin@haworbarta.com : admin :
হেক্সাস গোবিন্দগঞ্জ শাখা'র উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত।  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

হেক্সাস গোবিন্দগঞ্জ শাখা’র উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত। 

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৫৬ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন:- হেক্সাস গোবিন্দগঞ্জ শাখা’র উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৬ শে মার্চ শনিবার সকাল ১০টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হেক্সাস গোবিন্দগঞ্জ শাখায় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হেক্সাস গোবিন্দগঞ্জ শাখার সহকারী শিক্ষক শর্মিলা বেগম ও হেলাল হুসাইন এর যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্বে করেন হেক্সাস গোবিন্দগঞ্জ শাখা’র প্রধান পরিচালক আব্দুল মালিক শিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী রনজিত চন্দ্র, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক,সহযোগী অধ্যাপক শামসুননাহার ও সহযোগী অধ্যাপক রামেন্দু বিকাশ দে,প্রমুখ।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা শ্রী রনজিত চন্দ্র কে হেক্সাস গোবিন্দগঞ্জ শাখার পক্ষ হতে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়েছে। এবং হেক্সাস গোবিন্দগঞ্জ শাখার আয়োজনে সারাদিনব্যপী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য,কবিতা আবৃতি,দেশাত্মবোধক গান, কৌতুক এবং শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। এবং দিন শেষে বিজয়ী শিক্ষার্থীরা মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

শহিদুল ইসলাম রেদুয়ান /২৬শে মার্চ ২০২২খ্রিস্টাব্দ। 

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca