1. admin@haworbarta.com : admin :
রমজানে চলবে হাইস্কুল-কলেজের ক্লাস - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রমজানে চলবে হাইস্কুল-কলেজের ক্লাস

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদক:- আসন্ন রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের মত মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজগুলোতেও ক্লাস চলবে। এ নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্তারা। কিন্তু কবে পর্যন্ত ক্লাস চালানোর নির্দেশনা দেয়া হচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানান।

এ বিষয়ে জানতে চাইলে সরকারি মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব ড. সৈয়দ ইমামুল হোসেন জানান, রমজানে স্কুল-কলেজে ক্লাস নেয়ার নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হচ্ছে। আদেশটি শিগগিরই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হচ্ছে। অধিদপ্তর এ বিষয়ে নির্দেশনা জারি করবে।

কত তারিখ পর্যন্ত ক্লাস চালানোর নির্দেশনা দেয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে এখনই বলতে পারছি না। আদেশ হাতে পেলে বলতে পারবো।

এ বিষয়ে জানতে চাইলে রোববার দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন বলেন, রমজানে ক্লাস পরিচালনা করা হবে কী-না এ বিষয়ে নির্দেশনা মন্ত্রণালয় দেবে। তবে, আমরা এখনো এ বিষয়ে কোনো আদেশ হাতে পাইনি।

পবিত্র রমজান উপলক্ষে ৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত মাধ্যমিক স্কুল বন্ধ থাকার কথা ছিলো।

এর আগে গত সপ্তাহে করোনার ক্ষতি পুষিয়ে নিতে ২০ রমজান পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালানোর নির্দেশ দেয়া হয়।

সুত্র: দৈনিক শিক্ষাডটকম

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca