মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় তরুন প্রজন্মেসহ তৃণমূল পর্যায়ের মানুষকে সম্পৃক্ত ও সচেতন করার লক্ষে ” স্বপ্লোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার ৩০ মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে স্বপ্লোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ ” উন্নয়ন মেলার” শুভ উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন, সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। পরিদর্শনের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া – ১ ( সাংসদ) ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656