1. admin@haworbarta.com : admin :
রমজান উপলক্ষে বর্ণী প্রবাসী ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ।  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রমজান উপলক্ষে বর্ণী প্রবাসী ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ। 

নোমান আহমেদ
  • প্রকাশ সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি। 

মাহে রমজান উপলক্ষে অসহায় হতদরিদ্র পরিবারকে কিছুটা হলেও স্থবিরতা দিতে প্রতি বছরের ন্যায় এবারও খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাড়িয়েছে বর্ণী প্রবাসী ঐক্য পরিষদ।

০৩-০৪-২০২২ ইংরেজি, রবিবার,প্রথম রোজায়,বিকাল আনুমানিক ০৪ টার সময় জামেয়া ইসলামিয়া আনওয়ারূল উলূম বর্ণী মাদ্রাসা মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সাবেক তিনবারের সফল মেম্বার হাজী আব্দুল খালেক,জামেয়ার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান,হাফিজ নেছার আহমদ,মাওলানা নাজমুল ইসলাম,তেরা মিয়া(সদ্য দেশে প্রত্যাবর্তন),সওকত আলী(সদ্য দেশে ফেরত প্রত্যাবর্তন),আকবর আলী(সদ্য দেশে প্রত্যাবর্তন),আশক আলী,জফির মিয়া সহ সংগঠনের বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে,২০১৮ সালে সিলেট, কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ১নং ও ২ নং ওয়ার্ডের সকল মানবপ্রেমী প্রবাসী রেমিট্যান্স যারা বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের নিয়ে সৌদি আরব প্রবাসী শহিদুল হক শহিদ(পরিচালক আব্দুল জলিল রহ. ফাউন্ডেশন) এর উদ্যোগে প্রবাসে এবং দেশে অবস্থানরত গন্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় বর্নী গ্রামের প্রথম প্রবাসী সংগঠন বর্ণী প্রবাসী ঐক্য পরিষদের সূচনা হয়।সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত অসহায় ও হতদরিদ্রদের পাশে সংগঠনটি ছায়ার মত আছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca