1. admin@haworbarta.com : admin :
উখিয়ার কাজী হারুনের ছেলে সহ দুই মাদকসেবী গ্রেফতার!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

উখিয়ার কাজী হারুনের ছেলে সহ দুই মাদকসেবী গ্রেফতার! 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি। 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক সেবনকারী দুজনকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। তিনি জানান,গতকাল বুধবার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে উখিয়া হাজি পাড়ার আবু হারুনের ছেলে মাহমুদ(৩০) ও উত্তর ঘুমধুমের চাতু বড়ুয়া (৩০) কে গ্রেফতার করে ক্যাম্প ইনচার্জের অফিসে নিয়ে যাওয়া হলে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে মুচলেকা নিয়ে পরবর্তী মাদক সেবন না করার শর্তে ছেড়ে দেন।

এদিকে জানা যায় আটক কাজী হারুনের ছেলে মাহমুদ দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত। এছাড়াও সে পালংখালী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার পদে অধিষ্ঠিত হতে রাজাপালং ইউনিয়ন থেকে ভোটার স্থানান্তরিত করে তদবির চালিয়ে যাচ্ছিল।

স্থানীয় সচেতন মহল বলেন, যে ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এবং পবিত্র রমজান মাসে রোযা না রেখে দিনদুপুরে মাদক নিয়ে পড়ে থাকে সে কিভাবে নিকাহ রেজিস্ট্রারের মতন গুরুত্বপূর্ণ দায়িত্বভার নিবে তা ভাবার বিষয়। এ সমস্ত মাদক সংশ্লিষ্টতা যাদের বিরুদ্ধে আছে তাদের সামাজিকভাবে বয়কটের আহবান জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca