বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর ও হেল্প ডেস্কের উদ্বোধন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::  মুজিব বর্ষ উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য হেল্প ডেস্কের উদ্বোধন এবং গৃহহীন পরিবারের নিকট ঘর হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে হেল্প ডেস্কের উদ্বোধন করেন।

পরে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত ভূমিকম্প টেকসই আধুনিক প্রযুক্তির সেমি পাকা ঘরের দলিল ও চাবি গৃহহীন রহিমা বেগমের নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফি চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কিছুদিন পরে দেশে আর কোনো গৃহহীন মানুষ খোঁজে পাওয়া যাবেনা। গৃহহীন পরিবারকে সরকার ঘর নির্মাণ করে দিয়ে পুনর্বাসন করছে।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656