1. admin@haworbarta.com : admin :
আওয়ামী লীগ মারামারিতে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী- পরিকল্পনামন্ত্রী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আওয়ামী লীগ মারামারিতে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী- পরিকল্পনামন্ত্রী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ মারামারিতে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরে পরিণত করতে কাজ করছে। শহরে বসবাস করা মানুষ যেসকল সুযোগ-সুবিধা পায়, গ্রামের মানুষের সেই সকল সুযোগ-সুবিধা পাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করছে। শেখ হাসিনা এদেশের মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন।

রোববার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এম এ ছাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, যারা (বিএনপি) বলে আমরা নির্বাচনে যাবো না। ঠিক আছে ঘরে বসে ঘুমাও। নির্বাচন করতে দিবেন না, এটা বললে জনগণ কখনো মেনে নিবে না। নির্বাচন জনগণের অধিকার। প্রয়োজনে নির্বাচনে আসুন, মানুষ ভোট দিলে ক্ষমতায় আসো।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী হাসান শাহীনের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজা, লেইছ চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহরিয়ার নাজিম।

উপজেলার ৫টি ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, লবণ, তেল, ময়দা, ছোলা, ডাল ও সেমাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca