1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু।

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৮০০ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস ও মোটর সাইকেল সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক নাম ফাহিম উদ্দিন (৩০) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের মৃত নুরুজ্জামান মেম্বারের ৩য় পুত্র। এবং পূর্ব পাগলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মাসুক মিয়ার চাচাতো ভাই ।

বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলার পাগলা ইউনিয়নের পাগলা শ্রুমদন এলাকায় সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী বাসের সাথে মোটর সাইকেলর সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাতে আনুমানিক সাড়ে ১১টায় ফাহিম উদ্দিন পাগলা থেকে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিল।এসময় সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বাসের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী ফাহিম উদ্দিন গুরুতর আহত হন। তারপর উন্নত চিকিৎসার জন্য ফাহিম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় ফাহিম উদ্দিন মৃত্যু বরণ করে। পরে হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করে।

দুর্ঘটনাটির সতত্য নিশ্চিত করেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু খালেদ।

শহিদুল ইসলাম রেদুয়ান /৫ই মে ২০২২খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca