1. admin@haworbarta.com : admin :
ঈদ আনন্দ উপভোগ করতে ভাসমান সেতুতে হাজার হাজার দর্শনার্থীদের ভীড়!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ঈদ আনন্দ উপভোগ করতে ভাসমান সেতুতে হাজার হাজার দর্শনার্থীদের ভীড়! 

আব্দুল্লাহ আল-মামুন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি।

ঈদের আনন্দ উপভোগ করতে যশোর মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝাপা ভাসমান সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ছোট বড় নারী পুরুষ সাংবাদিক সাহিত্যিক রাজনীতিবিদ ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একটু আনন্দ বিনোদন নিতে ছুটে আসে ভাসমান সেতুতে।

সরেজমিনে ঘুরে দেখা যায় ঝাপা বঙ্গবন্ধু ভাসমান সেতু ও জেলা প্রশাসক ভাসমান সেতুতে হাজার হাজার মানুষের ঢল।দেশে দীর্ঘদিন করোনা মহামারীর কারনে মানুষ কোথায় যেতে পারেনি , এবার সুযোগ পেয়ে ভ্রমণ পিপাসু মানুষ গুলো বিভিন্ন স্থানে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করছে।

উল্লেখ্য যশোর জেলার মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝাপা ভাসমান সেতু টি ঝাপা গ্রামের বাসিন্দারা কোন রকম সরকারী সাহায্য সহযোগিতা ছাড়া কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেন।

অবহেলিত ঝাপা গ্রামের বাসিন্দারা ভাসমান সেতু নির্মাণ করে দেশ বিদেশে সুনাম অর্জন করে।সেতু নির্মাণের আগে এই গ্রামের বাসিন্দারা অনেক কষ্টে চলাচল করতেন কেহ অসুস্থ হলে দ্রুত নিতে পারতেন না হাসপাতালে, এছাড়াও বৃষ্টির সময় এলে ঝাপা গ্রামে পানিতে তলিয়ে যেত , এই কারণে ঝাপা গ্রামে অনেকেই আত্বীয়তা করতো না ফলে দীর্ঘদিন চরম সমস্যায় ভুগছিল এলাকাবাসী।

সেতু নির্মাণের পর এলাকার মানুষের পারাপারের সমস্যা দুর হলেও রাস্তা ঘাট গুলো অবহেলিত , বৃষ্টি হলে রাস্তায় কাঁদা চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।এবিষয়ে এলাকার জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca