শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

নাসিরনগরে বিশ্ব “মা” দিবস পালিত। 

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট রবিবার, ৮ মে, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব “মা” দিবস পালিত হয়েছে।

রবিবার ৮ মে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সকালে প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ।

বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, এ পি সুখেন্দু হালদার, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া, শিবলী চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী, যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ সূধীজন।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281