1. admin@haworbarta.com : admin :
প্রাণনাশের হুমকি দেওয়া ব্যাংকারের বিরুদ্ধে থানায় জিডি। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রাণনাশের হুমকি দেওয়া ব্যাংকারের বিরুদ্ধে থানায় জিডি।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১১ মে, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

প্রাণনাশের হুমকি দেওয়া সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র অফিসার ছানোয়ার হোসেনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ১০ তারিখ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মাসুদ রানা, যার নং ৫৪৫ । জিডি সূত্রে জানা যায়, মাসুদ রানার পিতা মৃত আবুল হোসেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল, তিনি ০৭.০৮.২০০৩ সালে মৃত্যুবরণ করলে তার পেনশন বই সোনালী ব্যাংক কুষ্টিয়া কোর্ট বিল্ডিং শাখায় জমা হয়।

অবশেষে ২০২০ সালে উক্ত পেনশন বই কুষ্টিয়া হিসাব রক্ষণ অফিস থেকে খুঁজে পেয়ে তার মাতা সেলিনা বেগমের নামে অবসরোত্তর পেনশন ভাতা পাইবার জন্য রাজশাহী পুলিশ রিজার্ভ অফিসে আবেদন করলে রাজশাহী ডিভিশনাল একাউন্টস এর কার্যালয় হতে ডিসিএ/রাজ/পেনশন ৬৪২৮ নং স্মারকে গত ০৯/০৫/২০২১ তারিখে একটি পত্র প্রেরণ করেন।

উক্ত পত্রে উল্লেখ আছে যে, তিনি সর্বশেষ কত তারিখে পেনশন উত্তোলন করেছেন তার একটি প্রত্যায়ন পত্র উক্ত অফিসে দাখিল করতে হবে।

উক্ত প্রত্যায়ন পত্রের জন্য মাসুদ রানা গত ৯/৫/২০২২ তারিখে কুষ্টিয়া কোর্ট বিল্ডিং শাখায় গেলে ম্যানেজার রাশিদা পারভীনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ম্যানেজার এর কাছে কথা বলা কালীন সময় পাশে বসা বিবাদী ছানোয়ার হোসেন তাকে ডেকে নিয়ে বলেন প্রত্যায়ন পত্র দেওয়া যাবে না। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে অভিযুক্ত ছানোয়ার হোসেন রাগান্বিত হয়ে আনসার ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সে সময় বিবাদী ছানোয়ার হোসেন চেয়ার থেকে উঠে পিঠে ধাক্কা মেরে বারান্দায় নিয়ে এসে তাকে প্রাণ নাশের হুমকি দেয় যে, তোকে দুনিয়া থেকে সরিয়ে দেবো তুই আমাকে চিনিস। সেই সাথে নানারকম ভয়-ভীতি প্রদর্শন করেন মাসুদ রানাকে। বর্তমানে মাসুদ রানা প্রচন্ড আতঙ্কের মধ্যে আছেন বলেও জিডিতে উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca