1. admin@haworbarta.com : admin :
ইফতেখার হোসেন শামীমের ১০ম মৃত্যু বার্ষিকীতে বিশ্বনাথে আ’লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ইফতেখার হোসেন শামীমের ১০ম মৃত্যু বার্ষিকীতে বিশ্বনাথে আ’লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মে) রাতে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রাজনীতিতে বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের মতো কর্মীবান্ধব নেতার শূন্যস্থান কখনও পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন মানবতার ফেরিওয়াল ও নেতাকর্মীদের শান্তির আশ্রয়স্থল। তিনি নিজে যেমন ছিলেন স্পষ্টবাদী, তেমনি দলের আদর্শ রক্ষার প্রতি ছিলেন শতভাগ প্রতিজ্ঞাবদ্ধ একজন নেতা। আস্থাশীল, বিশ্বাসী, দায়িত্ববান নেতা হওয়ার কারনেই আজও দল-মত নির্বিশেষ সর্বস্তরের মানুষ বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের সহধর্মীনি বেগম নাজনীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহব্বত আলী জাহান, সদস্য সাইদুর ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আমরোজ মিয়া ও শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা নোমান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, আওয়ামী লীগ নেতা শংকর দাশ শংঙ্কু, জাবেদ আহমদ, দবির মিয়া, নূরুল ইসলাম বুলবুল, সায়েদ আহমদ, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল রকিব, নাসির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা রাজন আহমদ, এস এম জুয়েল, সিদ্দিকী নাঈম, রিপন আহমদ, ইব্রাহিম আলী, ফুয়াদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca