বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে কালবৈশাখীর তান্ডব!

শফিকুর রহমান রাজু
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৮১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি। 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ ঘন কালো মেঘে ভর করে হানা দিয়েছে কালবৈশাখী ঝড়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উকারগাঁও গ্রামে।

গাছপালা উপড়ে পড়াসহ লন্ডভন্ড হয়ে গেছে অনেক ঘরবাড়ি। আচমকা ঝড়ের তীব্র গতিবেগে বিভিন্ন স্থানে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার।

আজ শুক্রবার (১৩ মে) জেলার শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের উপর দিয়ে বয়ে যায় আচমকা এ কালবৈশাখী ঝড়। খোঁজ নিয়ে জানা যায় এ ঝড়ে গ্রামের প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। অনেক কাঁচা ঘরবাড়ি ঝড়ে দুমড়ে মুচড়ে গেছে। বিদ্যুৎতের তার ছিঁড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে সংযোগ। কিছু কিছু জায়গাতে উপরে পড়েছে গাছপালা, বাতাসে উড়ে গেছে ঘরের টিন।

শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য রাসেল আহমেদ খবর পেয়েই ঝড়ে ক্ষতিগ্রস্থদের দেখতে যান এবং তাদের সাহায্যের আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656