1. admin@haworbarta.com : admin :
পান্ডারগাঁও রাস্তা ভোগান্তির শেষ কোথায়!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

পান্ডারগাঁও রাস্তা ভোগান্তির শেষ কোথায়! 

আবু তাহের মিসবাহ
  • প্রকাশ শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৮৫ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার বিশেষ প্রতিনিধি।

দোয়ারাবাজার উপজেলাধীন পান্ডারগাঁও ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের শ্রীপুর – বড়কাপন রাস্তার মঙ্গলপুর বাজার সংলগ্ন ব্রীজের উভয় মুখের বেহাল দশা,জনদূর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী।

প্রায় ১যুগ ধরে অভিভাবকহীন এই রাস্তাটি কপলার ব্রীজ থেকে দোয়ারা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের সম্পূর্ণ ভাঙ্গা এবং খালখন্দকে ভরা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষদের চলতে এই রাস্তা দিয়ে।

বিগত ২০২০ সালের বন্যায় তা সীমাহীন ক্ষতি হয়ে যাওয়ার দু’বছর অতিক্রান্ত হলেও কর্তৃপক্ষের নজর কাড়তে পারেনি। এবিষয়ে এলাকাবাসী জানান, আমরা বারবার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদেরকে রাস্তা পূর্ণ নির্মাণ করা জন্য অবহিত করি। এছাড়া একাধিকবার সোস্যাল মিডিয়াতে এই রাস্তার বেহাল অবস্থা নিয়ে বহু লেখালেখি হয়েছে কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্টরা নির্বিকার। কিন্তু আজ পর্যন্ত রাস্তাটি সংস্কার হয়নি।

এই বিষয়ে দৈনিক হাওড় বার্তা পত্রিকা’র দোয়ারা বাজার বিশেষ প্রতিনিধি আবু তাহের মিসবাহ যোগাযোগ করেন পান্ডারগাঁও ইউনিয়নে ০৭নং ওয়ার্ডের মেম্বার আলী হুসেনের সাথে হাওড় বার্তা কে জানান,বর্তমান সরকার কর্তৃক যে টাকা বরাদ্দ আসে তা দিয়ে এই রাস্তার কাজ করা সম্ভব নয়। তাই এলাকাবাসীর উদ্যোগে রাস্তার সংস্কারণে জন্য কিছুদিনের মধ্যে রাস্তার মধ্যে বালু ফেলে কিছু কাজ করা হবে, তাই কিছুটা হলে জনগণের ভোগান্তি দূর হবে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca