শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

দোয়ারাবাজারে ইউটিউব দেখে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে ৩শিশু আহত! 

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা।

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কালভার্ট এর উপর বসে ২৩ মে সোমবার বিকালে ৪জন শিশু ইউটিউব দেখে খেলার ছলে বোমা তৈরির চেষ্টা করে। এক শিশুর বাবার মোবাইল থেকে ইউটিউব দেখে কৌতুহল জাগে বোমা তৈরির। চুন,চুল,সহ অন্যান্য জিনিস বোতলে ভরে চেষ্টার এক পর্যায়ে এক বিস্ফোরণ ঘটে। 

এতে কাঞ্চনপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাইদা বেগম(৯), সাইমা বেগম(৭) ও গৌছ আলীর মেয়ে নুহা ওরফে রূপা বেগম(৭)আহত হয়েছে।আহত তিন শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা চোখে বেশি আঘাত পেয়েছে। সাঈদা ও সাইমার অবস্থা গুরুতর।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে বোতলের কিছু অংশ এবং ইউটিউব এর লিংক সহ অন্যান্য আলামত নিয়ে এসেছে। এ ব্যাপারে আরও তদন্ত করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281