1. admin@haworbarta.com : admin :
স্ত্রী'র কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গাফফার চৌধুরী!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

স্ত্রী’র কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গাফফার চৌধুরী! 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৯ মে, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন মহান একুশের অমর সংগীতের এই রচয়িতা, সাহিত্যিক ও বরেণ্য সাংবাদিক। এরপর বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

সেখান থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে গার্ড অব অনার প্রদান শেষে ভাষা আন্দোলনের প্রভাতফেরির গান হিসেবে পরিচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা গেয়ে ওঠেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসা উপস্থিত জনতাও তাতে সুর মেলায়।

এরপর একে একে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্মান প্রদর্শন করে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ, নুরুল ইসলাম নাহিদ, মির্জা আজম, রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন, মুহম্মদ জাফর ইকবাল, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু প্রমুখ।গত বৃহস্পতিবার (১৯ মে) ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca