বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ছাত্রলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপুর্ণ মন্তব্যের প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।

বুধবার (১ জুন) বিকেলে শান্তিগঞ্জ বাজার থেকে শুরু হয়ে একটি মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানান চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সহ-সভাপতি দিলন আহমেদ, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস।

এসময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিতাই দাস, মিলন মিয়া, সদীপ কুমার দাস,অপু পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তুফায়েল আহমদ, সাবেরিন, সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ, সালেক আহমেদসহ পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি পদপ্রার্থী মো কামরুল তালুকদার রায়হান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল রহমান ইমন, সহ-সভাপতি পদপ্রার্থী তামিম আহমেদ ছাঁদ সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে কুরুচিপুর্ণ মন্তব্যকারী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিচার দাবী করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656