1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে বেপরোয়া গতির বাসের ধাক্ষায় নিহত ১, আহত ১০ : ৭টি যানবাহন ভাংচুর - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে বেপরোয়া গতির বাসের ধাক্ষায় নিহত ১, আহত ১০ : ৭টি যানবাহন ভাংচুর

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বেপরোয়া গতির বাসের (সিলেট-জ ১১-০৩৩৮) ধাক্ষায় ১ নিহত ও নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিশ্বনাথগামী ওই বাসটির ধাক্কার সিলেটগামী গ্যাসের সিলিন্ডার বুজাইকৃত ১টি পিকআপ (ঢাকা মেট্টো-ঠ ১৪-০১৮৫), ৪টি অটোরিক্সা (সিএনজি) ও ৩টি ব্যাটারী চালিত টমটম ভাংচুর হয়েছে। ঘটনার সাথে সাথেই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দূর্ঘটনার পর স্থানীয় জনতা আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। এসময় গূরুত্বর আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও নিয়ে যান।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুত্বর আহত পথচারী মোহাম্মদ আলী (৪২) মৃত্যুবরণ করেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের তাহিদ আলীর পুত্র।

জানা গেছে, অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার পথিমধ্যে বাসের ধাক্কায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ আলী।
বেপরোয়া গতির বাসের ধাক্কার আহতরা হলেন- বিশ্বনাথ পৌর শহরের কারিকোনা গ্রামের মৃত আব্দুর রশীদের পুত্র টমটম চালক মাহবুব আলম (৪২), টমটমের যাত্রী সুলতানা বেগম (৩৫), উপজেলার দেওকলস ইউনিয়নের মৌজপুর গ্রামের সাজ্জাদুর রহমানের পুত্র পিকআপ চালক সুহেল আহমদ (৪০), দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের কিতাব আলীর পুত্র অটোরিক্সা (সিএনজি)’র যাত্রী সাজ্জাদুর রহমান (২৫), পথচারী সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের কামরান আহমদ (২৫) ও অজ্ঞাতনামা ব্যক্তিসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এরমধ্যে ২-৩ জনের অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।

এঘটনায় বেপরোয়া গতির বাস এবং ক্ষতিগ্রস্থ পিকআপ ও ১টি টমটম জব্দ করে থানা পুলিশের হেফাজতে নেওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুর রহমান বলেন, দূর্ঘটনায় মোহাম্মদ আলী নামের ১ জন মারা গেছেন। আরো বেশ কয়েক জন আহত হয়েছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca