1. admin@haworbarta.com : admin :
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান সাথে সৌজন্য সাক্ষাৎ এডিবি টিম - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান সাথে সৌজন্য সাক্ষাৎ এডিবি টিম

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে এডিবির একটি টিম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৭ জুন)বিকেলে চেয়ারম্যান নিজ অফিস কক্ষে এশিয়া উন্নয়ন ব্যাংকের টিমের সদস্য – এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি গণমাধ্যম কে জানান,এশিয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশ সরকারের অর্থায়নে-Climate Resilient livelihoods improvement whatershed in the Chittagong hill tracts – নামে একটি প্রকল্প বাস্তবায়িত করা হবে। এ প্রকল্পের কাজের পরিধি ও মতামত গ্রহনের জন্য তাদের এই সাক্ষাৎ। বিশেষ করে মানুষের জীবন- জীবিকা, পরিবেশ ও পানীয়জল সরবরাহে বিভিন্ন সংস্থা কাজ করে তা জানতে প্রতিনিধি দলের এ সফর।

জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী টিমকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে এডিবি প্রকল্পের মাধ্যমে জেলা পরিষদে আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট ভুমিকা রেখেছে।তিনি আরও বলেন, যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, কৃষি সুবিধা বৃদ্ধিতে উন্নয়নে কার্যক্রম গ্রহন,দূর্গম এলাকার মানুষের সুপেয় পানির – সুবিধা সৃষ্টি, সেচের সুযোগ- সুবিধা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যক্রম গ্রহণ করার প্রস্তাব তুলে ধরেন।

এতে টিম লিডার হিসেবে উপস্থিত ছিলেন, এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের প্রিন্সিপাল ওয়াটার রিসোর্স স্পেশালিষ্ট সনৎ ডি রানাওনার,অন্যরা হলেন, এসোসিয়েট ফোর্ট ফোলিও ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল
হক,সিনয়র সোসাল ডেভেলপমেন্ট অফিসার নাসিবা সেলিম ও সেফগার্ড অফিসার কাজী আকমিলা সহ এডিবির অন্যান্য কর্মকর্তা।

সাক্ষাৎকারের সময় পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও নির্বাহী কর্মকর্তা নূরুলদ্দীন মোহাম্মদ সিবলী নোমান প্রমুখ।

বার্তা প্রেরকঃ-
জেলা প্রতিনিধি।
০৭/০৬/২০২২ইং।
সেল-01553585666

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca