রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুকাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

বিশ্বনাথে সীরাতুন্নবী (সাঃ)পরিষদ খাজাঞ্চীর বিক্ষোভ সমাবেশ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৮৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিশ্বনাথের খাজাঞ্চীথে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১০ ই জুন শুক্রবার বাদ জুম্মা উপজেলার খাজাঞ্চী ষ্টেশন বাজারে সীরাতুন্নবী সাঃ পরিষদ খাজাঞ্চীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন কর এক সমাবেশে মিলিত হয়। সংগঠনের আহবায়ক মাওলানা জামাল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন লামাকাজী দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক,জামেয়া মাদানীয়া বিশ্বনাথের সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুস সোবহান,খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুর রহমান, মাওলানা সাইফুর রহমান সাইফী,স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব রাজু। সমাবেশে বক্তারা বিজেপি নেতা নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কটূক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ ভারত সরকারকে ক্ষমা প্রার্থনার দাবি জানান।

এছাড়াও বাংলাদেশ সরকার অবিলম্বে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের দাবি জানানো হয় এবং ভারতীয় পণ্য বর্জন করার হুশিয়ারী দেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আফতাব আলী, শওকত আলী, রাজু আহমেদ, সিরাতুন্নবী সাঃ পরিষদ হাফিজ সায়ীদ ফখরুল ইসলাম, সদস্য সচিব নিজাম উদ্দিন সিদ্দিকী, সদস্য, আবদুল কাইয়ুম, মাওলানা আব্দুল কাদির, আখতার হোসাইন, আঞ্জুমানে আল-ইসলাহ নেতা মাওলানা জামাল উদ্দিন, কামরান আহমদ, সমাজ সেবক আফসান মিয়া, ব্যবসায়ী সামছুল ইসলাম, নজরুল ইসলাম,আলী আহমদ শামীমসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ জনগন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656