

শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুর সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
বৃহস্পতিবার (২৮ মে) তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করে শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসক শিশুদের জন্য ঈদ উপলক্ষে পরিবেশিত খাবার, আবাসন ব্যবস্থা ও তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখ শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাদের পড়াশোনা, মানসিক বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ আসমা বিনতে রফিক, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মোঃ আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

