মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে লেডি কান্তাসহ তিনজন গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে ছিনতাই, হানি ট্র্যাপ ও চাঁদাবাজির অভিযোগে আলোচিত কান্তা বেগম ওরফে ‘লেডি কান্তা’কে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, নগদ অর্থ এবং একটি ধারালো তলোয়ার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, দুই যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার (৩১ মে) গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ শহরের একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এসআই জহিরের নেতৃত্বে এবং নারী পুলিশ সদস্যদের অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে নিজ বাসা থেকে কান্তা বেগম ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কান্তা বেগম (৩৫), সুবর্ণা আক্তার আখি (২৪) ও জান্নাত আক্তার (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হানি ট্র্যাপের মাধ্যমে প্রতারণা, ছিনতাই, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ বলছে, ‘লেডি কান্তা’ নামে পরিচিত কান্তা বেগম দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিলেন। ভুক্তভোগীরা নানা কারণে মুখ না খোলায় তার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ খুব কমই উঠত। তবে সম্প্রতি দুই যুবকের সাহসী অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে পুলিশ অভিযান চালায়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। অভিযোগ পাওয়ার পরপরই তথ্য-উপাত্ত যাচাই করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সুনামগঞ্জ শহরে অপরাধী চক্রের কোনো স্থান নেই। যারা আইন নিজের হাতে তুলে নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই, আদালতের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ানোর সাহস না পায়।” এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281