মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

অর্থের অভাবে নয়, শিক্ষায় এগিয়ে যাবে মেয়েরা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে “পার্টনারশিপ স্কোপিং” সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ই জুন) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত “এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭” প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান। অংশগ্রহণকারীরা মেয়েদের শিক্ষাজীবনে অর্থনৈতিক ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় শিক্ষক, সমাজসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সভায় দেশি-বিদেশি অতিথি, পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281