1. admin@haworbarta.com : admin :
আওয়ামী লীগ সভাপতি থেকে বিএনপির রাজনীতিতে জাকির - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আওয়ামী লীগ সভাপতি থেকে বিএনপির রাজনীতিতে জাকির

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা জাকির হোসাইন বর্তমানে বিএনপির রাজনীতিতে অংশ গ্রহণ। জাকিরের রাজনৈতিক প্রেক্ষাপটের অবস্থান পরিবর্তন নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসাইন দীর্ঘদিন ধরে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। দলীয় বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা ছিল। তবে সাম্প্রতিক সময়ে তাকে বিএনপির বিভিন্ন কর্মসূচি ও নেতাকর্মীদের সঙ্গে প্রকাশ্যে অংশ নিতে দেখা যাচ্ছে।

তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির একাংশের ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক আড্ডায় বিষয়টি নিয়ে বিদ্রুপ ও সমালোচনামূলক মন্তব্য করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ভিন্ন রাজনৈতিক আদর্শে সক্রিয় থাকা ব্যক্তিদের দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে দলের নীতিগত অবস্থান বিবেচনায় নেওয়া উচিত।

অন্যদিকে, জাকির হোসাইনের সমর্থকরা বিষয়টিকে বর্তমান রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে দেখছেন। তাদের মতে, ব্যক্তি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অধিকার রাখেন এবং নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করার সিদ্ধান্তও তার ব্যক্তিগত বিষয়।

জাকির হোসাইনের এ রাজনৈতিক অবস্থান পরিবর্তন বড়লেখার রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা ধরনের মূল্যায়ন ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca