1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে ধান, চাল সংগ্রহের শুভ উদ্বোধন-হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে ধান, চাল সংগ্রহের শুভ উদ্বোধন-হাওড় বার্তা 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় অভ্যন্তরীন বোরো ধান, চাল সংগ্রহ অভিযান ২০২১ এর শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ মে রবিবার সকালে নাসিরনগর খাদ্য গুদামে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ, কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন।”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান মিঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুছ ছালাম প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, উপজেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দসহ প্রান্তিক কৃষক প্রতিনিধিগণ। নাসিরনগর উপজেলায় এ বছর তালিকাভুক্ত ৩৫৮৭ জন প্রান্তিক চাষির মধ্যে লটারীর মাধ্যমে ৫৫৯ জন কৃষকের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ২২৭৭ মে.টন ধান ও মিলারদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ৩৩ মে.টন সিদ্ধ চাউল ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca