1. admin@haworbarta.com : admin :
নাছির চৌধুরীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাছির চৌধুরীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: বর্তমান সরকার ও দিরাই-শাল্লার সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিরাই উপজেলা শাখা।

সোমবার (৬ জুলাই) দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সরকার ও স্থানীয় সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য, অপপ্রচার এবং বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা দাবি করেন, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সংসদ সদস্যের নির্দেশনায় অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ‘হাওর মানবিক সহায়তা কার্ড’ কার্যক্রমও চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সহায়তা কার্ডের সংখ্যা সীমিত হওয়ায় সব ক্ষতিগ্রস্ত কৃষককে তালিকাভুক্ত করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বয়ে যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দাবি করা হয়।

বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মানববন্ধন, মিছিল-মিটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একই সঙ্গে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব এবং তাঁর পরিবারের সদস্যকে নিয়ে মিথ্যা তথ্য ও ছবি প্রচার করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ। পাশাপাশি তথ্য-উপাত্ত যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমীর হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca