1. admin@haworbarta.com : admin :
বিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (SVAW) ফোরামের সভা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (SVAW) ফোরামের সভা 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সোহেল আহমদ সাজু: বিশ্বম্ভরপুর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (SVAW) ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার ভার্ড (ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট-ভার্ড) প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ফোরামের সভাপতি সরুফা খাতুন সভাপতিত্ব করেন। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ভার্ডের প্রকল্প ব্যবস্থাপক সাইদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া। এছাড়া বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ফোরামের সদস্য আনোয়ারা খাতুন, ফারুক উদ্দিন, আল আমিন, পারভীন বেগম, শিউলি আক্তার, খুকুমণিসহ অন্যান্য সদস্য।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এসব অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগ, কঠোর নজরদারি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca