1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে ৭ বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পলাতক - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে ৭ বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পলাতক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল পুর্বপাড়ায় ৫০ টাকার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার ২৭ জুলাই সকালে ১৩ নং ধরমন্ডল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বাসিন্দা সিএনজি চালক পিতা শাকিল মিয়া ও মাতা সনিয়া আক্তার দম্পতির মেয়ে জান্নাত আক্তার(৭)।

প্রতিদিনের মতো বান্ধবীদের সাথে সকাল ৬ ঘটিকায় আরবি শিক্ষার উদ্দেশ্যে স্থানীয় মক্তবে যাওয়ার সময় তাদের ই প্রতিবেশি মোহাম্মদ আহাম্মদ আলী সোহান (৩৮) ৫০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির ছাদে নিয়ে ধর্ষন করে।জান্নাতের সাথে থাকা কয়েকজন শিশু এই দৃশ্য দেখে দ্রুত ওই শিশুর দাদীকে জানালে, তিনি সেখানে দ্রুত উপস্থিত হন। শিশু বাচ্চার দাদী ঘটনাস্থলে উপস্থিত হলে ধর্ষক আহাম্মাদ আলী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর অবস্থা শিশু জান্নাতকে তার বাবা-মা ও স্বজনরা ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে । ধর্ষক আহাম্মদ আলী (৩৮)ধরমন্ডল গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে পেশায় একজন মাইক্রো চালক। বাচ্চার বাবাকে অর্থের বিনিময়ে বিষয়টি মিটমিট করতে চাপ প্রয়োগ করছেন আহাম্মাদ আলী।

এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভয়- আতঙ্কের মধ্যে রয়েছে অভিভাবকরা।

নাসিরনগর থানা পুলিশ এ এস আই মোঃ মাহবুব আলম বলেন, পুলিশ ফৌর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করছেন, ভিকটিমের পরীক্ষা -নিরিক্ষা শেষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca