1. admin@haworbarta.com : admin :
বিদায়ী সংবর্ধনায় সিক্ত জেল সুপার মঈন উদ্দিন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিদায়ী সংবর্ধনায় সিক্ত জেল সুপার মঈন উদ্দিন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া

এম আর সজিব, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মঈন উদ্দিন ভূঁইয়া বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা কারাগারে আবেগঘন সংবর্ধনা পেয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) কারাগার প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর কর্মদক্ষতা, সততা, শৃঙ্খলাবোধ এবং মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা বলেন, প্রায় দেড় বছরের দায়িত্ব পালনকালে তিনি কারাগারে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, বন্দিদের মানবিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং আধুনিক, সেবামুখী কারা প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি সহকর্মীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কর্মপরিবেশকে আরও ইতিবাচক করে তুলেছেন বলেও তাঁরা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মো. মঈন উদ্দিন ভূঁইয়ার কর্মনিষ্ঠা, সততা ও দায়িত্বশীল নেতৃত্ব ভবিষ্যতেও সহকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিদায়ী বক্তব্যে মো. মঈন উদ্দিন ভূঁইয়া বলেন, সুনামগঞ্জে দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার কারণেই তিনি সফলভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন। নতুন কর্মস্থল দিনাজপুর জেলা কারাগারেও একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষপর্বে তাঁর হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁর সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, মো. মঈন উদ্দিন ভূঁইয়া ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ৬ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে তিনি দিনাজপুর জেলা কারাগারে যোগদানের উদ্দেশ্যে বিদায় নেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca