1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে নতুন ইউএনও হিল্লোল চাকমা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে নতুন ইউএনও হিল্লোল চাকমা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিল্লোল চাকমা। মঙ্গলবার জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে পদায়ন করা হয়।

হিল্লোল চাকমা পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বাবুপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা শান্তিজীবন চাকমা ও মা শশীরাণী চাকমা। প্রশাসনে কর্মজীবনে তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন ইউএনও হিসেবে তাঁর পদায়নের খবরে শান্তিগঞ্জ উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ও প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, তাঁর দক্ষ ও গতিশীল নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও জনবান্ধব হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে।

শান্তিগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নবাগত ইউএনও হিল্লোল চাকমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca