1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে এবি পার্টির নেতৃত্বে সৈয়দ তালহা ও আরেফিন রাজা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জে এবি পার্টির নেতৃত্বে সৈয়দ তালহা ও আরেফিন রাজা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

এম এ কাশেম চৌধুরী : আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র সুনামগঞ্জ জেলা শাখায় সৈয়দ তালহা আলমকে আহবায়ক এবং মরমি কবি হাসন রাজা চৌধুরীর পৌপুত্র এবং সাবেক এমপি দেওয়ান সামসুল আবেদীন চৌধুরীর ছোট ভাই ‘দেওয়ান আরেফিন রাজা’কে সিনিয়র  যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ঘোষিত এই কমিটিতে জেলার ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবনির্বাচিত আহবায়ক সৈয়দ তালহা আলম এক প্রতিক্রিয়ায় জানান, সুনামগঞ্জ জেলায় এবি পার্টির হাত ধরে গণমানুষের অধিকার আদায়ে কাজ করাই হবে তাদের মূল লক্ষ্য। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিতে উদ্বুদ্ধ হয়ে তারা সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় দলের ভিত্তি মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

এদিকে দেওয়ান আরেফিন রাজা জানান, নতুন এই কমিটির মাধ্যমে সুনামগঞ্জে এবি পার্টির রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে দলটি অগ্রণী ভূমিকা পালন করবে।

কমিটি ঘোষণার পর জেলার বিভিন্ন স্থরের নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। শিগগিরই এই কমিটি জেলার পূর্ণাঙ্গ কার্যক্রম ও উপজেলাভিত্তিক সমন্বয় সভা শুরু করবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca