1. admin@haworbarta.com : admin :
শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি ও সভা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি ও সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শেরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শেরপুর আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী।

আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ও শেরপুর শাহপরান (রহ.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহ মনজুর এলাহী এবং সহসভাপতি মাওলানা কাউছার আহমদ কামালীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুফতি বশির আহমদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা কাজী কবির আহমদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা হাকিম আনসার আহমদ সিদ্দিকী, মাওলানা মুফতি মুহাম্মদ নেছার উদ্দিন আহমদ ও নবীগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি হাফেজ ক্বারী সাজ্জাদুর রহমান আল হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিক রিপন আহমদ, সিলেটি অনলাইনের সিলেট প্রতিনিধি শেখ জুয়েল আহমদ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফাহাদ আহমদসহ বিভিন্ন পর্যায়ের আলেম, সাংবাদিক, শিক্ষক, তালামিয নেতা ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাওলানা আবুল কালাম, মাওলানা বদরুজ্জামান সায়েদী, শেরপুর দারুল আযহার লতিফিয়া সিদ্দিকিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ক্বারী শুয়াইবুর রহমান, তালামিয নেতা রবিউল হাসান সোহেল ও সাফওয়ান আহমদসহ আরও অনেকে অংশ নেন।

আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca