

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে মানবকল্যাণ ফাউন্ডেশনের চরমহল্লা ইউপি শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) মানবকল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মিজানুর রহমান হাছনু ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান স্বাক্ষরিত অনুমোদন পত্রে সভাপতি মো. তাজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী আহমেদ কে নির্বাচিত করে ২২সদস্য কমিটি গঠন হয়েছে।
কমিটিতে অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি নবীর হোসেন,সহ-সভাপতি শরিফ উদ্দিন, আর এ জাবেদ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান আল আমিন ও মুজাক্কির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, সাদিকুল ইসলাম সাদেক, শিব্বির আহমেদ,অর্থ সম্পাদক তায়েফ আহমেদ, সহ-অর্থ সম্পাদক মো. আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া বিন সুরুজ, প্রচার সম্পাদক রিয়াজ আহমেদ, সমাজসেবা সম্পাদক সায়মন আহমেদ মারজান, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আকবর, পরিকল্পনা সম্পাদক মো. জুনেদুর রহমান, অফিস সম্পাদক জাবের হোসেন তালুকদার, নির্বাহী সদস্য আবু তালহা ও একরাম হোসেন কে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবকল্যাণ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি মানবসেবা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

