

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা, নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
পাটলী ইউনিয়নের ২১ নম্বর লোহাবগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত এসএমসি কমিটির সভাপতি মো. ইলিয়াছ মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. মোস্তফা আহসান হাবিব, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহির আলী, পিটিএ কমিটির সভাপতি মো. আবুল কাসেম কাজল, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আব্দুন নুর মিয়া, হাফিজুর রহমান এবং উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও নবগঠিত কমিটির সদস্য হোসাইন আহমদ। এ ছাড়া সমাজসেবক রিপন মিয়া ও হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মধ্যে সমন্বয় জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে নবগঠিত এসএমসি কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পরে পাটলী ইউনিয়ন পরিষদের সৌজন্যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফয়জুল করিম, আব্দুর রশিদ, রুমেন, আব্দাল, সেরাগ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

