1. admin@haworbarta.com : admin :
কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে সভাপতি আরজু, সম্পাদক দিলু - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে সভাপতি আরজু, সম্পাদক দিলু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বড়বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচনে সভাপতি পদে মো. আরিফুল ইসলাম আরজু (ছাতা) ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খায়রুল ইসলাম (সাইকেল) পেয়েছেন ২৮৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন দিলু (চেয়ার) ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইয়ুম (আনারস) পেয়েছেন ২৪৫ ভোট।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি মো. মাহাবুব হাসান ৬২৬ ভোট ও আলহাজ মীর জামাল ৫৩৫ ভোট; সহসাধারণ সম্পাদক মো. শফিউজ্জামান মিঠুন ৫৩৭ ভোট ও মো. এমদাদুল হক স্বপন ৪৯৯ ভোট; সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল করিম আরাফাত ৪৭৭ ভোট; কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন ৫৮৯ ভোট; প্রচার ও দপ্তর সম্পাদক মো. হৃদয় আলম খান ৫০৯ ভোট এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান আনাছ ৩৫৪ ভোট।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছয়জন। তাঁরা হলেন—ওবায়দুল্লাহ মাহমুদ রাফাত ৬০৮ ভোট, মাহমুদ হাসান সানজিদ ৫৬৯ ভোট, সনদীপ কুমার সরকার সমর ৩৫৯ ভোট, মো. আলমগীর হোসেন নিলয় ২৭৮ ভোট, হাজী মো. এনামেত কবীর ভূঁইয়া ২০৬ ভোট এবং মো. হাবিবুল ইসলাম ভূঁইয়া হবি ১৬৫ ভোট।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. আরিফুল ইসলাম আরজু বলেন, “আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সব ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞ। বড়বাজারের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca