1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
0-3840x2160-0-0-{}-0-12#bokehtype:0#;ts:29119314847000;appts:1790594712411;qlty:1;;illum:5 scene:0 humanIn:15;

শহীদুল ইসলাম রেদুয়ান : সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ কয়ছর আহমেদ।

 

প্রধান অতিথির বক্তব্যে এম এ কয়ছর আহমেদ বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করতে হবে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আনছার উদ্দিন এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, আব্দাল হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca