1. admin@haworbarta.com : admin :
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সুনামগঞ্জের তানভীর আহমেদ চৌধুরী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সুনামগঞ্জের তানভীর আহমেদ চৌধুরী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের কৃতী শিক্ষার্থী, মেধাবী ছাত্রনেতা ও তরুণ সমাজসেবক তানভীর আহমেদ চৌধুরী জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। মেধা, যোগ্যতা, নৈতিকতা ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে দীর্ঘদিন ধরে তিনি শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি, বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ মুদ্দাসসির চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে গত ২৮ সেপ্টেম্বর নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে তানভীর আহমেদ চৌধুরীকে কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

তানভীর আহমেদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক, সাংগঠনিক ও ছাত্রকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ঘিরে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ তাকে তরুণদের মধ্যে পরিচিত করে তোলে। শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং মেধাভিত্তিক ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বিভিন্ন সময়ে কাজ করেছেন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার পর তানভীর আহমেদ চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের আস্থা ও প্রত্যাশাকে ধারণ করে একটি মেধাভিত্তিক, নৈতিক ও জনকল্যাণমুখী ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় কাজ করতে চাই। তরুণদের নেতৃত্বের বিকাশ, শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তানভীর আহমেদ চৌধুরীর জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব লাভকে তার রাজনৈতিক ও সামাজিক পথচলার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও তরুণ সমাজের অনেকে।

নতুন দায়িত্বের মাধ্যমে ছাত্রসমাজের কল্যাণ, তরুণদের নেতৃত্বের বিকাশ এবং দেশ গঠনের কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তানভীর আহমেদ চৌধুরী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca