1. admin@haworbarta.com : admin :
জামালগঞ্জে নৌযান শ্রমিক-ব্যবসায়ীদের টোল নিয়ে মতবিনিময় - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জামালগঞ্জে নৌযান শ্রমিক-ব্যবসায়ীদের টোল নিয়ে মতবিনিময়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে নৌপথে পণ্য ওঠানামার ক্ষেত্রে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রতিবাদে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ, মিনি স্টোন মালিক সমিতির মালিক ও শ্রমিকরা অংশ নেন।

সভায় শ্রমিক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএর ইজারাদারের মাধ্যমে নৌপথে পণ্য লোড-আনলোডের ক্ষেত্রে নির্ধারিত ৫০ পয়সার পরিবর্তে ২ টাকা ৮০ পয়সা করে আদায় করা হচ্ছে। এতে লোড-আনলোডে মোট ৫ টাকা ৬০ পয়সা অতিরিক্ত টোল দিতে হচ্ছে বলে তারা দাবি করেন।

তারা বলেন, ন্যায্য দাবি আদায়ের জন্য গত তিন-চার মাস ধরে সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও তারা কাঙ্ক্ষিত সমাধান পাননি। এ অবস্থায় তাঁরা কয়েকজন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতার সহযোগিতা চেয়েছেন।

সভায় বক্তারা আরও অভিযোগ করেন, তাঁদের দাবির পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপি নেতা মাসুম মাহমুদ তালুকদার, আজিজ আহমেদ ও মালেক মিয়াকে নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তাঁদের দাবি, সম্প্রতি ওই তিনজনের নাম ব্যবহার করে একটি মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে ব্যানার তৈরি করে মিছিল ও মানববন্ধন করেছে।

তাঁরা বলেন, সংশ্লিষ্ট বিআইডব্লিউটিএর ইজারা তাঁদের নামে নয়। এরপরও তাঁদের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে তাঁদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে তাঁরা অভিযোগ করেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত নয়; এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন। তবে শ্রমিকদের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের অনুমতিপত্র গ্রহণ এবং প্রয়োজনীয় লাইসেন্স নেওয়ার পরামর্শ দেন তিনি।

সভায় মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, ব্যবসায়ী নবী হোসেন, লাল মিয়া, রহম আলী, লোকমান হোসেন, বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, ব্যবসায়ী জসিম উদ্দিন ও জয়ধর আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca