1. admin@haworbarta.com : admin :
নজরুল ও সিথির মৃত্যুদণ্ডে মুফতি আল আমিনের প্রতিবাদ - Haworbarta
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে ইউএনওর মতবিনিময় ➤ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ ➤ নজরুল ও সিথির মৃত্যুদণ্ডে মুফতি আল আমিনের প্রতিবাদ ➤ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ ➤ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ ➤ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা ➤ বজ্রপাত সচেতনতায় পাকুন্দিয়ায় ১৫০ তালবীজ রোপণ ➤ জগন্নাথপুরে ভাইয়ের ছুলফির আঘাতে ভাই নিহত ➤ শাল্লায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে ইমামুল-তারেক ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন দিরাই’য়ের দায়িত্বে বদরুল-মামুন

নজরুল ও সিথির মৃত্যুদণ্ডে মুফতি আল আমিনের প্রতিবাদ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সৌদি আরব কর্তৃপক্ষের হাতে নজরুল ইসলাম ও সিথির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী। একই সঙ্গে ঘটনার পটভূমি ও বিচারপ্রক্রিয়া নিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এক প্রতিবাদী বক্তব্যে মুফতি আল আমিন বলেন, ন্যায়বিচার, যথাযথ বিচারপ্রক্রিয়া ও মানবিক মর্যাদা নিশ্চিত না করে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাঁর মতে, এ ঘটনা কোরআন ও সুন্নাহর ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, পবিত্র কোরআনে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যথার্থ কারণ ছাড়া কোনো প্রাণ হত্যা না করার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আল-ইসরার ৩৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আর আল্লাহ যে প্রাণকে হত্যা করা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না।’ এ ছাড়া সূরা আন-নিসার ১৩৫ নম্বর আয়াতে ন্যায়বিচারে অবিচল থাকার নির্দেশনা রয়েছে।

মুফতি আল আমিন এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। পাশাপাশি, তদন্তে আইনবহির্ভূত কর্মকাণ্ডের দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই, অন্যায়ের বিচার চাই এবং প্রতিটি মানুষের জীবনের মর্যাদা রক্ষার দাবি জানাই।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca