1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে "প্রাণিসম্পদ প্রদর্শনী" র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত,,হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে “প্রাণিসম্পদ প্রদর্শনী” র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত,,হাওড় বার্তা 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে

 

নাসিরনগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া): জেলার নাসিরনগর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় “প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১” উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ৫ জুন শনিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মুখে চেয়ারম্যান মাঠে “পুষ্টি মেধা,দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল হক, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, জেলা পরিষদ সদস্য মোঃ ফারুকুজ্জামান ফারুক, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল।

 

সুদীপ্তা বিশ্বাস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ বশির আল হেলাল,কাজল জ্যোতি দত্ত, যুবলীগ নেতা রায়হান আলী ভূইয়া, মোঃ মহিদুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবক লীগের নেতা নির্মল চৌধুরী, সাখাওয়াত হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, খামারীগণসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। প্রধান অতিথি প্রথমে ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করার পর অতিথিদের সাথে নিয়ে উন্নত মানের গরু, ছাগল, হাঁস, মুরগী,কবুতরসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca