1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র মাসুমের চিকিৎসা বাবৎ ২৫ হাজার টাকা দিলেন উপজেলা চেয়ারম্যান চপল-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র মাসুমের চিকিৎসা বাবৎ ২৫ হাজার টাকা দিলেন উপজেলা চেয়ারম্যান চপল-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

মোহনা টেলিভিশনে সুনামগঞ্জের কলেজ ছাত্র আব্দুল্লাহ আল মাসুমের দুটি কিডনির অকেজোর সংবাদ প্রচারের পর তাকে তাৎক্ষনিক ২৫ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

মঙ্গলবার সকাল ৯টায় মোহনা টিভির সারাদেশের সংবাদে প্রচারিত মানবিক এই সংবাদটি দেখে তিনি বিকেলে মোহনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসকে ফোন করে এই মানবিক সহায়তা প্রদানের কথা জানান। এছাড়াও সুনামগঞ্জের স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় এই সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে।

মাসুম সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে সম্প্রতি এইচ এস সি পরীক্ষায় অটো পাশ করেন। সে সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের শাহপুর গ্রামের দরিদ্র পরিবারের হাজী মো. আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ আল মাসুম।

গত কয়েকমাস ধরে ডাক্তারী পরীক্ষায় তার দুটি কিডনি অকেজো হওয়ার পর সে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে সুস্থ করে তুলতে তার সহপাঠি শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গিয়ে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যর আবেদন জানান।
গত সোমবার সহপাঠিরা শহরের ট্রাফিক পয়েন্টে তার চিকিৎসায় সরকারের প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের সাহায্য চেয়ে মানববন্ধন করে।

পরিশেষে খায়রুল হুদা চপল এই অসুস্থ শিক্ষার্থীর পাশে দাড়াঁনোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহবান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca