1. admin@haworbarta.com : admin :
পুলিশ অভিযানে ১০২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও সিএনজিসহ আটক- ১ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

পুলিশ অভিযানে ১০২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও সিএনজিসহ আটক- ১

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

চাইথোয়াইমং মারমা:

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

 

রাংগামাটি জেলার চন্দ্রঘোনা থানার বিশেষ অভিযানে ১০২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ১ জনকে আটক করা হয়। ঐ আটককৃত ব্যাক্তির নাম ইমরান হোসেন আরমান নামে পরিচয় বলে জানা যায়। সে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাসিন্দা জামশেদ আহমেদ এর ছেলে।

থানাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার চন্দ্রঘোনা থানার সঙ্গীয় ফোর্স এস আই সেলিম ও মাহবুব এবং এ এস আই কল্যান, পদু ও সোহেল এর নেতৃত্বে থানা টীমের সদস্যরা বিকালে অত্র থানাধীন বাঙালহালিয়া ডাকবাংলা আশ্রম পাড়ার মানুচিং মারমার চায়ের দোকানের পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট এর দায়িত্ব পরিচালনা করার সময় (চট্টগ্রাম -থ-১১ -৭৭৭৯) একটি সিএনজি গাড়ি পুলিশকে দেখে দ্রুত পলায়ন করার চেস্টা করে। সাথে সাথে থানা টীমের সদস্যরা দ্রুত গাড়িটির পিছু ধাওয়া করে গাড়িটি কে আতক করেন। এসময় পুলিশ সদস্যরা গাড়ি তল্লাশী করলে অভিনব পদ্ধতিতে সীটের ভিতর গোপন পকেটে রাখা ৫২লিটার ও কন্টেইনার এ থাকা ৫০ লিটার সর্বমোট ১০২ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এতে, গাড়ির থাকা আরমান নামের একজন ব্যাক্তি সহ সিএনজিটি আটক করে ও অপর জন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, প্রতিবেদককে জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেন, উক্ত ঘটনায় পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এবং এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে রাংগামাটি কোর্ট এর প্রেরণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca