1. admin@haworbarta.com : admin :
মাতারবাড়ীর প্রধান সড়কের বেহাল দশা! সড়ক তো নয় যেন মরণ ফাঁদ!!-হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মাতারবাড়ীর প্রধান সড়কের বেহাল দশা! সড়ক তো নয় যেন মরণ ফাঁদ!!-হাওড় বার্তা 

নুরুল বশর
  • প্রকাশ শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো প্রধান 

মাতারবাড়ীর ব্যস্ততম এই সড়কে প্রতি মিনিটেই যাওয়া ও আসা করে বিভিন্ন যানবাহন। কিন্তু সড়কই যখন মরণ ফাঁদ হয় তখন চালক, যাত্রী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হয়। এমনকি যেকোনো সময় দুর্ঘটনার চিন্তা মাথায় নিয়ে ওই সড়কে চলতে হয়।

এতে দিনের বেলায় কম হলেও রাতে সড়কটি মরণকূপে পরিণত হয়। আর নতুন চালকদের জন্য দিনের বেলাও সড়কটি ঝুঁকিপূর্ণ। বলছিলাম সিএনজি স্টেশন টু সর্দার পাড়া যাওয়ার প্রধান সড়কের কথা।

আজ শুক্রবার (২৫ জুন) বিকাল বেলায় সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বেশ ঝুঁকির মধ্যেদিয়ে এ সড়কে চলাচল করছে যানবাহন।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, এ সড়ক দিয়ে যেতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় রোগী, নারী ও শিশুদের। অনেক সুস্থ মানুষও প্রচণ্ড ঝাঁকুনিতে অসুস্থ হয়ে পড়েন। প্রধান সড়ক হওয়া সত্ত্বেও দিনের পর দিন এটি ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। দির্ঘ্যদিন ধরে সড়কটি জরুরি সংস্কারের অভাবে প্রায় ডোবায় পরিণত হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, এমনিতেই সড়কটি বড় বড় খানাখন্দে ভরে গেছে। এর মধ্যে প্রতিদিন মালবোঝাই ট্রাক চলাচলের কারণে খানাখন্দ গুলো বৃহৎ আকারে পরিণত হচ্ছে। একেকটি খানাখন্দ রীতিমতো ছোটখাটো ডোবায় রূপ পেয়েছে। বৃষ্টিপাতের মৌসুম শুরু হয়ে যাওয়ায় এখন সড়কে কাদা পানিতে একাকার হয়ে যায়।চলাচলে যাতে দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য সড়কটি দ্রুত সংস্কারের করতে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উর্ধতন কর্মকর্তাদের প্রতি আহবান জানান এলাকাবাসী।

চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ জানান, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প হওয়ার সুবাদে বিকল্প কোন সড়ক না থাকায় প্রকল্পের ভারি যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করছে। এ কারনে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে, সড়কটি দ্রুত সংস্কারের করতে কোল-পাওয়ার কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি ।

মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে জানান, ইতিমধ্যে আমরা মাতারবাড়ীর সড়ক গুলো পরিদর্শন করেছি। খুব ভয়াবহ অবস্থা মাতারবাড়ী সড়কের। যেই স্থান গুলোতে গর্তের সৃষ্টি হয়েছে সে সব গর্ত গুলো ভরাট করে দ্রুত যান চলাচল উপযোগী করা হবে। সড়কটি সম্পুর্ণ সংস্কার করতে হলে বর্ষার আগে করা যাবে না বলেও জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca