1. admin@haworbarta.com : admin :
এ লকডাউনে ঘরের বাইরে ও যাওয়া যাবে না,থাকছে সেনাবাহিনী, হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

এ লকডাউনে ঘরের বাইরে ও যাওয়া যাবে না,থাকছে সেনাবাহিনী, হাওড় বার্তা

মোঃ আবু খালেদ
  • প্রকাশ সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৫৩ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিনিধি দক্ষিণ সুনামগঞ্জ

আগামী বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক লকডাউন দিতে যাচ্ছে সরকার।

খুবই কঠোর’ অবস্থানে থাকবে এ লকডাউন জানিয়েছে সরকার।মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব, ততটুকু কর্তৃত্ব তাদের দেওয়া হয়েছে।

এসময়ে মুভমেন্ট পাস থাকেবে না বলেও জানানো হয়েছে।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান

প্রয়োজন মনে হলে তা আরও বাড়তে পারে। বিধিনিষেধ চলাকালে ঘর থেকে বের হওয়া যাবে না (জরুরি সেবা ছাড়া) বলেও উল্লেখ করেন তিনি।

এ সময়ে পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ থাকবে।সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ থাকবে শপিংমল, মার্কেট, বিনোদন কেন্দ্র। খোলা থাকলেও হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।এবং ট্রেন চলাচলও বন্ধ থাকবে বলে জানা যায়।

সিলেটসহ দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ হার বেড়ে গেছে। এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেয়ার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর পরিপ্রেক্ষিতে নতুন করে বিধিনিষেধ দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। যদিও এর আগে থেকে বিধিনিষেধ জারি ছিল, যেটির মেয়াদ রয়েছে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca