1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে প্রতিদিন বাড়ছে করোনা শনাক্ত-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে প্রতিদিন বাড়ছে করোনা শনাক্ত-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে প্রতিদিন বাড়ছে করোনা শনাক্তের হার। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন একাধিক ব্যক্তি। ইতিপূর্বে উপসর্গ নিয়ে মারা গেছেন অনেকে। উপজেলার গ্রাম-গঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েছে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
একাধিক উপসর্গ থাকলেও করোনা পরীক্ষায় আগ্রহ দেখাচ্ছেন না কেউ। সামাজিক বিড়ম্বনার ভয়ে চান না টেস্ট করতে। উপজেলার জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারেও উদাসীন হওয়ায় ধীরে ধীরে নাজুক হচ্ছে করোনা পরিস্থিতি।
উপজেলা হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন শনাক্ত হচ্ছেন করোনা রোগী। গত সোমবার (৫ জুলাই) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে টেস্টে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও চিকিৎসা নিতে গিয়ে নমুনা দিলে সিলেটের বিভিন্ন ল্যাবে করোনা পজেটিভ রিপোর্ট আসছে অনেকের। এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪শ ১৯ জনে। বর্তমানে নিজ নিজ গৃহে হোম আইসোলেশনে আছেন ৭০ জন করোনা রোগী।
প্রাণ হারিয়েছেন শিশুসহ ১৫ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩শত ৩৪ জন নারী-পুরুষ। করোনা রোগীদের জন্যে হাসপাতালে আইসিউ বেড না থাকলেও প্রস্তুত আছে ৫টি আইসোলেশন বেড।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, যন্ত্র ও জনবল না থাকায় করোনা রোগীদের জন্যে আইসিউ বেড’র ব্যবস্থা নেই। তবে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca