শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বম্ভরপুর পূজা পরিষদের নেতৃত্বে স্বপন-বিজিৎজগন্নাথপুরে মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে মানববন্ধননির্বাচিত হয়ে সদস্যদের ধন্যবাদ জানালেন ইন্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে ৬ দিন ধরে নিখোঁজ কার্পেন্টার, থানায় জিডিGG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশের কৃতজ্ঞতা প্রকাশআগামীকাল আইএইটি নির্বাচন-২০২৬: মুখোমুখি GG ও UC প্যানেল১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজনএনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর আর্থিক-খাদ্য সহায়তা পেলেন ৫ শতাধিক পরিবার-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৩০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লগডাউনে কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নিন্ম আয়ের সাড়ে ৫ শত পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার ও সোমবার সকালে ইউনিয়ন কমপ্লেক্সে এলাকার ৩৪০টি পরিবারের প্রত্যেকটিকে ১০ কেজি করে চাল এবং ২ শতাধিক পরিবারের প্রত্যেকটি পরিবারকে নগদ ৫শত টাকা করে প্রদান করা হয়।

নগদ অর্থ ও চাল বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী বলেন, কঠিন এ সময়ে মানুষ যাতে খাদ্যের জন্য কষ্ঠ না পান, সেলক্ষ্যে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে নগদ অর্থ ও খাদ্য সহায়তা। আর তাই করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সরকারি বিধি নিষেধ মেনে চলা জরুরী।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের সচিব সুকান্ত দেবনাথের পরিচালনায় চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন মাহবুব আলম সরকার, পরিষদের মেম্বার আব্দুল মজিদ, গোলাম হোসেন, ইরন মিয়া, নূর উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সমতা বেগম, শাহানারা বেগম প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281