1. admin@haworbarta.com : admin :
শেষ রক্ষা হলোনা পরিমনির। লাইভে করেও হয়নি কোন লাভ! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শেষ রক্ষা হলোনা পরিমনির। লাইভে করেও হয়নি কোন লাভ!

মনিরুজ্জামান মনির
  • প্রকাশ বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার পড়া হয়েছে

ঢাকা জেলা প্রতিনিধি 

হাওড় বার্তা ডেস্ক:::দুই মাস আগেই ঢাকার এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও খুন চেষ্টার অভিযোগ এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন পরীমনি। কিন্তুু দুই মাস না যেতেই ফের সংবাদ শিরোনামে আসলেন পরীমনি। বুধবার নাটকীয়ভাবে বাংলাদেশের এই অভিনেত্রীকে আটক করে ব়্যাব (ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান)। বেলা সাড়ে তিনটের দিকে র‍্যাবের একটি দল পরীমনির বনানীর (ঢাকা) বাসার বাইরে অবস্থান নেয়। এরপর ফেসবুক লাইভে এসে অভিনেত্রী অভিযোগ করেন ‘বিভিন্ন পোশাকে’ কিছু লোক এসে তাঁকে তুলে নিয়ে যেতে চাইছে। ফেসবুকে তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলতেও দেখা যায়, সেখানে অভিনেত্রীকে তাঁরা বারবার জানান তাঁরা ব়্যাবের লেক সবরকম অনুমতিসহ এখানে অভিযান চালাতে এসেছে। কিন্তু প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে ফেসবুকে নিজের অসহায়তার কথা জানান অভিনেত্রী, অবশেষে বাধ্য হয়েই দরজা খোলেন।এদিন সন্ধ্যা পৌনে ৭ টা নাগাদ সংবাদমাধ্যমকে পরীমনিকে আটক করবার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ। এবং রাতে র‍্যাবের জিম্মায় রেখে আগামীকাল ৫ আগষ্ট কোর্টে হাজির কারা হবে বলে জানা যায়।এসময় অভিনেত্রীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে মদ-মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়েছে’, জানিয়েছে ব়্যাব। কিন্তু কী অভিযোগ রয়েছে নায়িকার বিরুদ্ধে তা স্পষ্ট নয়। উল্লেখ্য, মাস কয়েক ধরেই সংবাদ শিরোনামে পরীমনি। গত জুন মাসে ঢাকার সাভারের বোটক্লাবে তাঁকে ধর্ষণ ও খুনের চেষ্টা করেছেন নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ী, এমন অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ, পরে তাঁরা জামিনে মুক্তি পায়। এর মধ্যেই অন্য এক ক্লাব কর্তৃপক্ষ পরীমনির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca