1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আজ ১১ আগস্ট বুধবার ২০২১ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে স্বাধীতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচীর আদলে কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১, সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (২) প্রদীপ কুমার রায়,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (৩) সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওয়াদ উল্লাহ, সাধারণ সম্পাদক তপন রায় চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোঃ হাকিম রাজা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলালীগ নেত্রী রুবিনা আক্তার, যুবলীগের প্রস্তাবিত আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, যুবলীগ নেতা দানা মিয়া, মোঃ মহিদুজ্জামান টিটু, জানে আলম সায়েম, মোঃ কাউছার আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী, ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দীন রানাসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় জাতীয় কর্মসূচীর সাথে সমন্বয় রেখে জাতীয়, দলীয় পতাকা অর্ধনির্মিত ভাবে উত্তোলন, সকাল ১০ ঘটিকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তাছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১০ আগস্ট উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে ভার্চুয়ালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৩ টি ইউনিয়নে, কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসা সহ স্ব-স্ব প্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচীর মোতাবেক জাতীয় শোক দিবস পালিত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca