1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে ২১শে আগস্টে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে ২১শে আগস্টে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২১ আগস্ট শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে ২০০৪ খ্রিঃ ২১ শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহিদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন, ব্রাহ্মণবাড়িয়া-১ (২৪৩) নাসিরনগর উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী, ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দীন রানাসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। তাছাড়াও উপজেলা ডাক বাংলো মিলনায়তনে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে ২১ শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় জড়িত বিএনপি, জামাত ও সাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন, বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca