1. admin@haworbarta.com : admin :
জগন্নাথপুরে সাংবাদিক জিলুকে প্রাণনাশের হুমকি: থানায় ডিজি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

জগন্নাথপুরে সাংবাদিক জিলুকে প্রাণনাশের হুমকি: থানায় ডিজি

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকার বাসিন্দা একটি প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী যুক্তরাজ্য প্রবাসী আফতর আলীর অপরাধ চক্রের অন্যতম সদস্য অস্ত্রবাজ সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে বিদেশী রিভলবার সহ র‌্যাব কর্তৃক গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংবাদটি প্রকাশ করা হয়। এদিকে অস্ত্রবাজ সন্ত্রাসীদের গডফাদার প্রতারক আফতর আলী সহ তার সহযোগিদের অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে সম্প্রতি সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনের সংবাদটি প্রকাশ করার কারনে প্রতারক আফতর আলী কর্তৃক দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি, রিপোর্টার্স ইউনিটি জগন্নাথপুরের সভাপতি আমিনুর রহমান জিলুকে প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়।

মোবাইল ফোনে হুমকিতে প্রতারক আফতর আলী সাংবাদিক আমিনুর রহমান জিলুকে জানায়, তার বিরুদ্ধে আর কোন ধরনের সংবাদ প্রকাশের চেষ্ঠা করা হলে প্রাণে হত্যাসহ পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ করা হবে।

গত ১৯ আগস্ট যুক্তরাজ্য প্রবাসী প্রতারক আফতর আলী কর্তৃক মোবাইল ফোনে হুমকির ঘটনায় সাংবাদিক আমিনুর রহমান জিলু গত ২১ আগস্ট জগন্নাথপুর থানায় সাধারন ডায়েরী রুজু করেছেন। পুলিশ হুমকির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca